Showing posts with label মোবাইলীয়. Show all posts
Showing posts with label মোবাইলীয়. Show all posts

চুমু দিয়ে আনলক করুন আপনার স্মার্টফোনটি !

স্রেফ চুম্বনেই আনলক করুন স্মার্টফোন! কথাটা সত্যিই! নিত্য দিনের নতুন প্রযুক্তির সাহায্যে মানুষ হরেক রকমেরই ফিচার দেখছেন স্মার্টফোনের। কোনওটাতে চোখের চাহনিতে খুলে যায় স্ক্রিন লক, কোনওটাতে বা হাওয়ায় হাত নাড়লে ধরে নেওয়া যায় ‘ইনকামিং কল’। তা সে হোক না অ্যান্ড্রয়েডের ‘আইসক্রিম স্যান্ডউইচ’ বা ‘জেলি বি’, নবাগত মডেলটি প্রত্যহই পিছিয়ে ফেলছে আগের ভার্সানটিকে।
টেক্কা দিল মাইক্রোম্যাক্স। বিশ্বাস হচ্ছে না? শুধুমাত্র একটি চুম্বনে খুলে যাবে মাইক্রোম্যাক্সের নয়া ফোনের স্ক্রিন লকের রুদ্ধ দ্বার। স্মার্টফোনের জগতে, স্ক্রিন আনলক করার হাজার একটা ফিচারের মধ্যে এটিই সব চাইতে নতুন। এতদিন অন্যান্য স্মার্টফোন, আপনার ছবি, চোখের চাহনি অথবা হাতের বিশেষ কোনও মোশনটির দ্বারা আনলক করেছে ফোনটিকে। এবারে ঠোঁটের সেনসরটিকে নিয়ে মাইক্রোম্যাক্স ক্যানভাস ৪ খুলে দেবে লক করা স্ক্রিন। এছাড়াও স্যামসাঙের গ্যালাক্সি ৪ থেকে নেওয়া ভিডিও আই ট্র্যাকিং ফিচারটি পাবেন এই ক্যানভাস ৪-এ। মানে, কোনও ভিডিও চলাকালীন, চোখ সরালেই সেনসরে নিজে থেকেই ‘পজ’ হয়ে যাবে ভিডিওটি। ফের চোখ ফিরিয়ে তাকালেই নিজে থেকে চলতে থাকবে ভিডিওটি ‘রিজিউম’ করে।
সত্যি কথা কী,  মাইক্রোম্যাক্সের লেটেস্ট সংযোজন, এই ক্যানভাস ৪ এগিয়ে রইল তাদের ক্যানভাস এইচডি-র থেকেও অনেকটাই! সদ্য বাজারে আসা এই স্মার্টফোনটির ক্রয় মূল্য মাত্র ১৭,৯৯৯ টাকা। আর এতেই আপনি পেয়ে যাবে ‘জেলি বিন’ অ্যান্ড্রয়েড ৪.২ ভার্সানটি। শুধু তাই নয়, ফোনটিতে ইন্টারন্যাল ১ জিবি র‌্যাম ও ১৩ মেগাপিক্সেল ক্যামেরা এই বাজারে এই দামে একটু নজরকাড়ার জিনিসই বটে। যদিও এর আগের মডেলের মতোই ক্যানভাস ৪-এর স্ক্রিনটি সেই ১৩ ইঞ্চিরই, তবু সবদিক থেকেই প্রযুক্তিগতভাবে হিট হতে চলেছে ফোনটি।
 
আর কিছু ভাববেন না। কাছের মানুষটি যদি চুম্বনে নারাজ থাকে, ক্ষতি নেই, আশ মিটিয়ে চুমু খান আপনার প্রিয় স্মার্টফোনকেই।

"মোবাইল অপারেটরের কিছু গুরুত্বপূর্ন সেবার কোড"

গ্রামীনফোন
নিজের নাম্বার জানতে *১১১*৮*২#
নিজের নাম্বার জানতে *২#
ব্যালেন্স জানতে *৫৬৬#
রিচার্জ করতে *৫৫৫* গোপন নাম্বার #
কাস্টমার কেয়ার : ১২১ এ ফোন দিয়ে ১ প্রেস করে ০
অন্য অপারেটর থেকে গ্রামীন ফোন কাস্টমার কেয়ার ০১৭১১-৫৯৪৫৯৪

এয়ারটেল
নিজের নাম্বার জানতে *১২১*৬*৩#
ব্যালেন্স জানতে *৭৭৮#
রিচার্জ করতে *৭৮৭* গোপন নাম্বার #
কাস্টমার কেয়ার : ৭৮৬
অন্য অপারেটর থেকে এয়ারটেল কাস্টমার কেয়ার ০১৬৭৮৬০০৭৮৬

বাংলালিংক
নিজের নাম্বার জানতে *৫১১#
নিজের নাম্বার জানতে *৬৬৬#
ব্যালেন্স জানতে *১২৪#
রিচার্জ করতে *১২৩* গোপন নাম্বার #
কাস্টমার কেয়ার : ১২১ অথবা ২১২
যে কোনো অপারেটর থেকে বাংলালিংক কাস্টমার কেয়ার ০১৯১১-৩০৪১২১

রবি
নিজের নাম্বার জানতে *১৪০*২*৪#
ব্যালেন্স জানতে *২২২#
রিচার্জ করতে *১১১* গোপন নাম্বার #
কাস্টমার কেয়ার : ১২৩ এ ফোন দিয়ে ১ প্রেস করে ০ প্রেস করুন।
যেকোনো অপারেটর থেকে রবি কাস্টমার কেয়ার ০১৮১৯৪০০৪০০

টেলিটক
নিজের নাম্বার জানতে মেসেজ অপশনে লিখুন TAR পাঠিয়ে দিন ২২২ নাম্বারে
ব্যালেন্স জানতে *১৫২#
রিচার্জ করতে *১৫১* গোপন নাম্বার #
কাস্টমার কেয়ার : ১২১
যেকোনো অপারেটর থেকে টেলিটক কাস্টমার কেয়ার ০১৫৫-০১৫৭৭৫০-৬০

সিটিসেল
নিজের নাম্বার জানতে নাই
ব্যালেন্স জানতে বা দেখতে *৮৮৭ ডায়াল
ব্যালেন্স শুনতে *৮১১ ডায়াল
রিচার্জ করতে *৮৮৮ ডায়াল
কাস্টমার কেয়ার : ১২১
যেকোনো অপারেটর থেকে সিটিসেল কাস্টমার কেয়ার ০১১৯৯-১২১১২১

আপনার হাতের মোবাইল টির সম্পর্কে এক্ষুনি জানুন!

আপনার হাতের মোবাইল টি আসল কি না নকল কিংবা কোথায় তৈরী আপনি কি তা জানেন??? না জানলে এই পোস্ট টা আপনার জন্য। অনেকে পুরাতন সেট কিনার সময় সেটের মান নিয়ে দ্বন্দে থাকেন। আপনি চাইলে এ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন একটি কোডের মাধ্যমে। তাহলে শুরু করা যাক আপনার মোবাইল টি কোন দেশে তৈরি এবং কি পর্যায়ে আছে।

IMEI নাম্বার সম্পর্কে অনেকেই জানি। আর IMEI নাম্বার টা পেতে আপনাকে  *#০৬# চাপতে হবে। তারপর ১৫ সংখ্যার একটি নাম্বার আসবে। আর ওইটাই হচ্ছে আপনার মোবাইলের IMEI নাম্বার। এবার আপনি সংখ্যাটির নং ঘরের দিকে লক্ষ্য করুন।
**সংখ্যা দুটো যদি ০২ বা ২০ হয় তাহলে সেটের কোয়ালিটি খুব খারাপ
**যদি০১ বা ১০ হয় তাহলে সেটের মান খুব ভাল
**যদি ০০হয় তাহলে সেটটি কারখানায় তৈরী
**যদি ১৩ হয় তাহলে সেটের মান খুব খারাপ ­এবং সেটি স্বাস্থ্যেরজন্য ক্ষতিকর
**আর যদি ০৮বা ৮০ হয় তাহলে সেট টি মানস্মত।

এবার তাহলে জেনে নেই আপনার মোবাইল টা কোন দেশের তৈরি!
**নাম্বার দুইটা যদি ১০,৭০,৯১ বা ০১,০৭,১৯ হয় তাহলে বুঝবেন এটা ফিনল্যান্ডের তৈরি।
**০২ বা ২০ হলে বুঝবেন এটা জার্মানি বা আরব আমিরাতের।

**৩০ বা ০৩ হলে কোরিয়ার।
** ৪০ বা ০৪ হলে চায়নার।
** ৫০ বা ০৫ হলে ব্রাজিল বা যুক্তরাষ্ট্রের।
** ৬০ বা ০৬ হলে হংকং বা ম্যাক্সিকোর।
**৮০ বা ০৮ হলে হাঙ্গেরি।
** ১৩ বা ৩১ হলে এটি আজারবাইজানের তৈরি


পোস্ট টি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
ভাল থাকুন। সুস্থ থাকুন। টেক টিপসের সাথেই থাকুন। 
 
© 2013 টেকটিপসের দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত। ধন্যবাদান্তে: *রাকিন কামাল* ও *রাজিব দাস*
ব্লগটি তৈরি করেছেন আবির মোহাম্মেদ