Showing posts with label ইন্টারনেট. Show all posts
Showing posts with label ইন্টারনেট. Show all posts

"যাত্রা শুরু করল হালাল সার্চ ইঞ্জিন হালালগুগলিং"

ইসলামী শরিয়াহ পরিপন্থী তথ্য বয়কট করে চালু হলো নতুন একটি সার্চ ইঞ্জিন। জায়ান্ট গুগল’র সঙ্গে মিল রেখে এর নাম রাখা হয়েছে হালালগুগলিং। বিশ্বের বিভিন্ন প্রান্তের ইসলামিক ইন্টারনেট স্কলারের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে তোলা হয়েছে এ ওয়েবসাইটটি।

ব্লগটির দাফতরিক পোস্টে বলা হয়েছে, বিশ্বে অন্তত ৮৯ শতাংশ তরুণ চ্যাটরুমে সেক্সুয়াল শব্দ, ছবি বা ভিডিও দ্বারা বিভ্রান্ত হয়। ৭৩ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী প্রয়োজনীয় তথ্য খুঁজতে গিয়ে ইসলামী শরিয়তে নিষিদ্ধ তথ্য-উপাত্তের মুখোমুখি হন। আর ৩২ শতাংশই ইন্টারনেটে সার্চ করে অশ্লীল ভিডিও দেখেন। এমন অবস্থা থেকে বিশ্বে কোটি মুসলিম ইন্টারনেট ব্যবহারকারীকে স্বস্তি দিতে ও নিরাপদ রাখতে হালাল গুগলিং সার্চ ইঞ্জিনে ফিল্টারিং ব্যবস্থা জোরদার করা হয়েছে।হালাল গুগলিং ব্লগ’র পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শীর্ষ দুই সার্চ ইঞ্জিন গুগল ও মাইক্রোসফটের বিংয়ের সেবার সমন্বয়ে এটি তৈরি করা হয়েছে। ফলে এ সার্চ ইঞ্জিনের মাধ্যমে একজন ব্যবহারকারী দুটি সার্চ ইঞ্জিনের প্রায় সব সেবাই নিতে পারবেন। তবে ইসলামি শরিয়াহ নিষিদ্ধ কোনো তথ্য দেখাবে না হালালগুগলিং।ইঞ্জিনটিতে বিশেষ ফিল্টার ব্যবহার করা হয়েছে। এ ফিল্টারই ইসলামের দৃষ্টিতে হারাম (অবৈধ) বিভিন্ন তথ্য দেখানো থেকে বিরত রাখছে। অশ্লীল কিংবা ইসলামি শরিয়ত বহির্ভূত শব্দ বা ভিডিও সার্চ করলে সেখানে ‘কোনো তথ্য নেই’ বার্তা প্রদর্শন করা হয়। এ সার্চ ইঞ্জিনে ব্যবহৃত ফিল্টারটি অনুসন্ধান ফলাফলের অন্তর্ভুক্ত বিভিন্ন হারাম বস্তুকে নিয়ন্ত্রণ করবে। এসব বস্তুর মধ্যে রয়েছে যৌনতা ও জুয়াসহ ইসলামে নিষিদ্ধ সব ধরনের বিষয়।

সম্প্রতি পাকিস্তানে বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে বিব্রতকর অবস্থার মুখোমুখি সরকার। পাকিস্তান সরকার নতুন এ সার্চ ইঞ্জিনের প্রতি আগ্রহী হয়ে উঠবে বলে মনে করেন বিশ্লেষকরা।

HTML শিখুন ভিডিও টিউটোরিয়াল এর মাধ্যমে

সালাম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আমার থেকে অনেক বেশি ভাল আছেন। সবসময় ভাল থাকুন এই কামনা রইল আপনাদের জন্য। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম সহজভাবে HTML শিখার ভিডিও  টিউটোরিয়াল। HTML সম্পর্কে অজানা এরকম মানুষ ইন্টারনেট জগতে কমই আছে। তারপরও যারা জানেন নাহ তাদেরকে খুব সংক্ষেপে বলছি। HTML বা Hyper Text Markup Language  হলো একটি format যাতে বিভিন্ন প্রকারের Formatting ও Hyperlink ব্যবহার করা যায়। এর Extension হল .htm বা .html। আর ওয়েবসাইটে HTML সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এবং এটা ওয়েবসাইটের অতি গুরুত্বপূর্ণ জিনিষ। তাহলে এবার কাজের কথায় আশা যাক। আমার মত অনেকেই আছেন যারা HTML শিখতে অনেক আগ্রহী। এবং HTML সহজভাবে শিখার জন্য অনেক বাংলা ব্লগ ভিজিট করেছেন এবং অনেক বাংলা ইবুক পড়েছেন। কিন্তু মন থেকে আত্মতৃপ্তি পান নাই। আর তাই আমি আজকে পরিচয় করিয়ে দিব এমন একজন মানুষের সাথে যিনি আপনার আমার মত মানুষের দিকে তাকিয়ে অতি সহজ ভাবে এবং অক্ষরে অক্ষরে বুজিয়ে  তৈরি করেছেন  HTML ভিডিও টিউটোরিয়াল। আর এই HTML উস্তাদের নাম হচ্ছে ফয়সাল আহমেদ। আপনারা হয়ত অনেকে ভাবতেছেন আমি কি উনার পার্সোনাল সেক্রেটারি নাকি?আর তা না হলে এত  ঢাক-ঢোল  পিটিয়ে উনার নাম টা কেন বলতেছি? আসলে উনার ভিডিও দেখে আমি নিজেই অনেক উপকৃত হয়েছি। আর তাই আপনাদের জন্য ও নিয়ে এলাম। আসলে উনি এত সুন্দর করে ভিডিও গুলা তৈরি করেছে যে আপনি আপনি হাঁসতে হাঁসতেই হয়ে যাবেন HTML উস্তাদ। আশা করি আপনাদের অনেক ভাল লাগবে। আরেকটা কথা হল আপনাদের নেট-স্পীড যত বেশি ভাল হবে তত বেশি ভাল করে  আপনি ভিডিও গুলো দেখতে পারবেন। নিছে ভিডিও লিঙ্ক দিলাম। এখনি দেখা শুরু করুন আর পাশাপাশি আপনিও হয়ে যান একজন HTML উস্তাদ। :পি...

''গুগোল ক্রোমে বাংলা দেখার সমস্যার সমাধান''

আজ যেই বিষয়টি নিয়ে লিখব,তা অত্যন্ত গুরুত্বপূর্ন একটা বিষয়।মজিল্লা ফায়ারফক্সের সাথে পাল্লা দিয়ে গুগোল ক্রোমও এগিয়ে যাচ্ছে।এখন অনেকেই তাদের তাদের প্রিয় ব্রাউজারের তালিকায় গুগোল ক্রোমকে স্থান দিয়েছে।কিন্তু তাদের অনেকেরই কমন একটি সমস্যা গুগোল ক্রোমে বাংলা দেখা নিয়ে।প্রথম সমস্যা লেখাগুলো বক্স আকারে দেখায়।
দ্বিতীয় সমস্যা একটা লেখার উপর আরেকটা লেখা উঠে যাওয়া।এই দুইটা সমস্যারই সহজ সমাধান আছে। আগে প্রথম সমস্যাটার সমাধান দিই।প্রথমে গুগোল ক্রোম ওপেন করে Address bar এ গিয়ে chrome://settings/fonts এটা লিখে Enter চাপুন।
নিচের স্ক্রিনশর্টে দেখানো Sans-serif font অপশনে ‘SolaimanLipi’ কিংবা ‘SiyamRupali’ অথবা আপনার পছন্দমত যেকোন ইউনিকোড ফন্ট সিলেক্ট করে দিন।তারপর  Encoding অপশনে Unicode UTF-8 সিলেক্ট করে ok বাটন সিলেক্ট করুন।তাহলেই আপনার বক্স আকারে লেখা দেখানোর সমস্যার সমাধান হয়ে যাবে।


 এবার আসি,২য় সমস্যার সমাধান নিয়ে।২য় সমস্যাটার মূল কারন ফন্টের ভার্সন আপডেট না করা।  ‘SolaimanLipi’ ফন্টটির লেটেস্ট ভার্সন এখান থেকে (SolaimanLipi Latest) ডাউনলোড করে Run এ গিয়ে Fonts লিখে এন্টার চাপুন তারপর ফন্ট ফাইলটি কপি করে পেস্ট করে ইন্সটল করুন।তাহলেই সমস্যা খতম। এবার গুগোল ক্রোমেও দেখুন মাতৃভাষা বাংলার ঝকঝকে রূপ।


 
© 2013 টেকটিপসের দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত। ধন্যবাদান্তে: *রাকিন কামাল* ও *রাজিব দাস*
ব্লগটি তৈরি করেছেন আবির মোহাম্মেদ