Showing posts with label আইফোন. Show all posts
Showing posts with label আইফোন. Show all posts

আইফোন চ্যালেঞ্জে ব্ল্যাকবেরি

আইফোন চ্যালেঞ্জে এসেছে ব্ল্যাকবেরি জেড১০

করপোরেট বিশ্বে শীর্ষ কর্তাব্যক্তিদের কাছে ব্ল্যাকরেবি নিজ নামেই বিখ্যাত. কিন্তু আইফোনের টাচস্ক্রিনের স্মার্ট আর্বিভাবে জনপ্রিয়তার আকাশ থেকে হুট করেই ঝড়ে পড়ে ব্ল্যাকবেরি. সুদীর্ঘ সময়ের পড়ে আবারও নিজের উপস্থিতির কথা জোর গলাতেই বলছে ব্ল্যাকবেরি. সংবাদমাধ্যম সূত্র এ তথ্য দিয়েছে।এবারে ব্ল্যাকবেরি স্মার্টফোন ঘরানার জেড -10 মডেলের স্মার্টফোন নিয়ে চ্যালেঞ্জ করছে আইফোনকে।
এরই মধ্যে অস্ট্রেলিয়ায় জেড -10 মডেল আত্মপ্রকাশ করেছে. এ উদ্বোধনে কানাডিয়ান ব্র্যান্ড ব্লাকবেরির সিইও থোস্ট্রেন হেইনস সবিনয়ে বলেছেন। গত পাঁচ বছর ধরে আইফোন এরই ধারায় এগোচ্ছে।এটা ঠিক সর্বপ্রথম টাচফোন ঘরানার স্মার্টফোন এনেছে আইফোন. কিন্তু সময়ের তালে অনেকটাই পিছিয়ে পড়ছে এ অ্যাপল ফোন। আইফোনের প্রথম মডেল থেকে এ পর্যন্ত আসা সবগুলো মডেলেই খুব বেশি পরিবর্তন আনতে পারেনি।অ্যাপল. এ ধারা অব্যাহত থাকলে ভোক্তাদের কাছে জনপ্রিয়তা ধরে রাখতে ব্যর্থ হবে অ্যাপল। এখন আইফোন অপারেটিং সিস্টেমের তুলনায় ব্ল্যাকবেরির 10 ওএস অনেক বেশি কাজের কাজি. মাল্টিটাস্কিং প্ল্যাটফর্মে এখন ব্ল্যাকবেরি অনেক এগিয়েছে।এখন স্মার্টফোন গ্রাহকেরা ল্যাপটপ আর কম্পিউটার সব ধরনের সুবিধাই স্মার্টফোনে পেতে চায়। তাই নতুন আদলের সব ধরনের চাহিদা পূরণে সামর্থ্য রাখে ব্ল্যাকবেরি। এরই মধ্যে ব্ল্যাকবেরি সিস্টেমের মানোন্নয়নে ইন্সটাগ্রাম এবং নেটফ্লিক্স মোবাইল প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছে। 'বিবি 10' ইকো অপারেটিং সিস্টেম 1 লাখ অ্যাপসের সমন্বয়ে জেড -10 মডেল অবমুক্ত করেছে। অ্যাপলের প্রশংসা করে ব্ল্যাকবেরি সিইও হেইনস বলেন, ডিজাইন শৈলী আর টাচস্ক্রিনের বাজার মানোন্নয়নে অ্যাপল সব ধরনের যোগ্যতার প্রমাণ দিয়েছে। তবে দীর্ঘদিন ধরে অ্যাপল ধারাবাহিকতায় খুব বেশি নতুনত্ব আনতে না পারায় ভোক্তারা অন্য মডেলের স্মার্টফোনে আগ্রহী হয়ে উঠছে। তাই নতুন প্রত্যাশায় ব্ল্যাকবেরি ভোক্তাদের সব ধরনের চাহিদা পূরণে অতীতের মতো সচেষ্ট থাকবে।

যাচাই করুন আপনার অ্যাপল পণ্যটি অরেজিনাল অ্যাপল এর কি না ?

আমরা অনেকেই  অ্যাপল এর অনেক পণ্য ব্যবহার করি। কিন্তু আমাদের অনেকেই জানিনা আমার স্বাদের জিনিষ টা অরজিনাল নাকি নকল। আর তাই আজকে আপনাদের জন্য আমার এই পোস্ট। আশা করি উপকৃত হবেন। তাহলে চলুন দেখি যে অ্যাপল এর পণ্য টা কিনে আপনি ঠকেন নাই।

১. যেকোন Web Browser এর Bar এ লিখুন  www.apple.com/support

২. তারপর এই পেইজ এর নিচে খেয়াল করে দেখুন Other Resources এ Check your service & support coverage একটি লিংক আছে, এ ‍লিংক এ ক্লিক করুন।

৩.. তারপর Enter your hardware serial number লেখা একটি ঘর পাবেন।
তাতে আপনার অ্যাপল পণ্যের Serial Number টি টাইপ করুন এবং
Continue বাটন এ ক্লিক করুন।


৪. যদি আপনার অ্যাপল পণ্যটি অরেজিনাল অ্যাপল এর হয় তাহলে আপনি আপনার পণ্যের নাম,
মডেল এর সময়কাল, রং, ছবি দেখতে পাবেন।


৫. অ্যাপল এর অরেজিনাল পণ্য না হলে লেখা আসবে  We're sorry, but this serial number is not valid. Please check your information and try again. আর যখন We're sorry লিখাটা আসবে তখন আপনাকে বুজতে হবে যে যেখান থেকে আপনার স্বাদের অ্যাপল পণ্যটা কিনছেন তারা আপনাকে ঘ্যাছাং কইরা দিছে...

বিশ্বের সবছেয়ে দামি স্মার্টফোন




স্টুয়ার্ট হাগ্স নামে লিভারপুলের একজন স্বর্ণকার হীরক দিয়ে একটি আইফোন ৪ এবং প্লাটিনাম ম্যাকবুক এয়ার ও সোনা দিয়ে আইপ্যাড ২ তৈরি করেছিলেন। আর সেই উৎসাহেই সম্প্রতি তিনি সোনা ও হীরা দিয়ে আইফোন ৫ তৈরি করেছেন। শুধু তা-ই নয়, এটি পৃথিবীর সবচেয়ে দামি স্মার্টফোন বলে বিবেচিত হয়েছে।

নকশাবিদের মতে, এই আইফোন ৫ তৈরি করতে তাঁর নয় সপ্তাহ সময় লেগেছে। যন্ত্রটি তিনি সম্পূর্ণভাবে হাত দিয়েই তৈরি করেছেন। স্মার্টফোনের বাইরের আবরণটি ২৪ ক্যারেট স্বর্ণ এবং হোম বাটনটি ২৬ ক্যারেট কালো হীরা (ব্ল্যাক ডায়মন্ড) দিয়ে তৈরি করা হয়েছে। যন্ত্রটির পেছনের ‘অ্যাপল’ লোগোটি তৈরি করা হয়েছে সাদা রঙের হীরা দিয়ে। সবকিছু মিলিয়ে যন্ত্রটিতে প্রায় ৬০০টি মূল্যবান পাথর ব্যবহার করা হয়েছে। যার মধ্যে ৫৩টি পাথর খরচ হয়েছে পেছনের ‘অ্যাপল’ লোগো তৈরি করতে। 
একজন চীনা ব্যবসায়ী পৃথিবীর সবচেয়ে দামি এই স্মার্টফোন তৈরির জন্য ফরমাশদিয়েছিলেন। যন্ত্রটি তৈরিতে দরকারি সবটুকু কালো হীরা তিনি নিজেই সরবরাহ করেছেন।  পৃথিবীর সবচেয়ে দামি আইফোন ৫ তৈরি করতে খরচ হয়েছে এক কোটি পাউন্ড (প্রায় এক কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার)। অবশ্য এই যন্ত্রটির একটি সাধারন সংস্করণ ও তৈরি করা হয়েছে। আর এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৩ হাজার ৮০০ ডলার। নিয়মিত ভাল কিছু জানার জন্য আমাদের সাথেই থাকুন। ভাল থাকুন। সুস্থ থাকুন। এই কামনায় এখানেই শেষ করছি।


iPhone থেকে Laptop/PC তে Internet ব্যবহার করুন।


আপনি যদি আপনার Laptop বা iPad নিয়ে কোথাও বাহির হন বা ভ্রমণ করেন এবং সেখানে কোন WiFi সংযোগ সুবিধা নাই কিন্তু সাথে iPhone আছে তাহলে আপনার আইফোন টি একটি মোবাইল মডেম এ রূপান্তরিত করা সম্ভব এবং আপনার iPhone এর Internet Access আপনার Laptop/PC বা iPad এ use করতে পারেন।
Warning: আপনার iPhone এ Unlimited data plan কাছে কি? কারন এটি ব্যয়বহুল, যদি আপনি iPhone সংযোগ দিয়ে কোন software ডাউনলোড করেন।

Instructions


Step 1

আপনার iPhone ''Setting'' আইকন এ Click করেন। তারপর উপর

থেকে তৃতীয় বা চতুর্থ নম্বর এ আপনি দেখতে পরবেন ''PersonalHotspot'' আর যদি আপনি তা না দেখতে পান তাহলে Scroll down করে ''General'' এ ক্লিক করে ''Network’' এ Click করুন তারপর স্ক্রল করে নিচে দেখুন ''Personal Hotspot'' এর জন্য এটাকে ''ON'' করুন এবং নিচে দেখতে পারবেন যে ''Password'' দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে এটাকে Change করতে পারেন (যাতে করে অন্যরা আপনার iPhone এর সাথে সংযোগ করে Data ব্যবহার করতে না পারে।

Step 2


2a. WiFi এর মাধ্যমে সংযোগ করুন
আপনার iPhone এর WiFi কে ON করুন
এখন আপনার Laptop, iPad বা PC তে যান এবং ''WiFi'' আইকন বা ইন্টারনেট সংযোগ এ ক্লিক করুন।
তারপর আপনি আপনার Laptop বা PC তে WiFi তালিকায় আপনার iPhone নামটি দেখতে পারবেন
সুতরাং এটি Select করুন ও 'Password' টি টাইপ করুন (iPhone এর Personal Hotspot
অনুযায়ী)


2b. USB এর মাধ্যমে সংযোগ করুন
যদি আপনার Laptop এ ওয়াইফাই না থাকে আপনার iPhone কে ল্যাপটপ সঙ্গে USB তার দ্বারা সংযোগ করুন তারপর Laptop এর "Network Preferences" এ Click করে আপনার iPhone কে Select করুন (as a internet connection) শেষে ''Apply'' তে Click করে Internet Connect করুন।

2c. Bluetooth এর মাধ্যমে সংযোগ করুন(Mac OS X এর জন্য)

''System Preferences'' এ click করুন। ''Bluetooth'' আইকনটিতে
ক্লিক করুন। "+" বাটন ক্লিক করুন এবং ডিভাইসের তালিকা থেকে আপনার iPhone ক্লিক করুন। "Continue" তে Click করুন Bluetooth password প্রদর্শন টা দেখার জন্য তারপর প্রদর্শনীয় Password টা আপনার iPhone এ টাইপ করে এটিকে Device এর সাথে সংযোগ করুন।

Windows এর জন্য

Laptop এ ''Start'' এ Click করে ''Network'' এ click করুন   Select "Hardware and Sound" এবং ‘Bluetooth Devices’ ক্লিক করুন "Add" এ ক্লিক করুন এবং "My device is set up and ready to be found." ক্লিক করুন।
 Select "Next," "iPhone" এবং "Next." S Elect "Choose a passkey for me" এবং "Next'' এ চাপুন। আপনার iPhone সম্মুখের passkey টি লিখুন এবং আপনার ডেস্কটপে "Finish" নির্বাচন করুন।


পোষ্ট টি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
নিয়মিত ভাল পোষ্ট এর জন্য আমাদের সাথেই থাকুন।
ভাল থাকুন। সুস্থ থাকুন।এই কামনায় এখানেই শেষ কড়ছই।

আপনার আইফোনের গতি বাড়াতে চান? তাহলে আর দেরি কেন?


এমন অনেকেই আছে যাদের আইফোন হয়ত দীর্ঘদিন ব্যবহারের ফলে অনেকটাই ধীরগতির হয়ে গেছে। বিশেষ করে তাদের জন্যই এই টিউন।প্রথমে আপনার আইফোনের হোম বাটন এ ডাবল ক্লিক করুন।তারপর যেই এপ্লিকেশনগুলু আসবে সেখানে কিছুক্ষণ চাপ দিয়ে ধরে থাকুন।এরপর সব এপ্লিকেশন গুলু মাইনাস করে দিন।


কাজটি শেষ হলে হোম বাটন এ ক্লিক করে আপনার আইফোনের ওয়াল এ ফিরে আসুন। এরপর আপনার আইফোনের শাটডাউন বাটন এবং হোম বাটন একসাথে চেপে ধরুন। আপনার আইফোনটি অটোমেটিক বন্ধ হয়ে রিস্টার্ট না হওয়া পর্যন্ত চেপে ধরা অব্যাহত রাখুন। আইফোন চালু হলে তফাতটা নিজেই দেখতে পাবেন।

যারা আগে জানতেন না তাদের জন্য আশা করি উপকারে আসবে।
আর যারা আগে থেকেই জানতেন তাদেরকে পড়ার জন্য ধন্যবাদ।
নিয়মিত ভাল পোষ্ট এর জন্য আমাদের সাথেই থাকুন।
ভাল থাকুন। সুস্থ থাকুন। এই কামনায় এখানেই শেষ করছি।

 
© 2013 টেকটিপসের দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত। ধন্যবাদান্তে: *রাকিন কামাল* ও *রাজিব দাস*
ব্লগটি তৈরি করেছেন আবির মোহাম্মেদ